জাতীয় দলে না খেলেও অন্যতম সেরা কোচ তিনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৫ ১৮ আগস্ট ২০১৯
জাতীয় দলে কখনোই খেলেননি তিনি। নেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতাও। তবে রয়েছে সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার। তিনি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ।
কোচিং শুরু করেছেন ২৫ বছর বয়স থেকেই। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন যুব দল, ফ্র্যাঞ্চাইজি দলসহ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেরও।
জন্ম পোর্ট এলিজাবেথে, ১৯৭৪ সালে। ইস্টার্ন প্রভিন্সের বয়সভিত্তিক দলে খেলার সময়ই উপলব্ধি করে ফেলেন, ক্রিকেট খেলে বেশিদূর যেতে পারবেন না। তাই খেলা ছেড়ে দ্রুতই নাম লেখান কোচিংয়ে।
হাথুরু, হেসনসহ নানা জনের নাম শোনা গিয়েছিল। কিন্তু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোই হলেন টাইগারদের আগামী ২ বছরের অভিভাবক। অবশেষে বাংলাদেশ ক্রিকেট পেলো প্রধান কোচ।
ডমিঙ্গো ২৫ বছর বয়সে ইস্টার্ন প্রোভিন্সের দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করেন কোচিং ক্যারিয়ার। অবশ্য এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ২০০৪ সালে প্রোটিয়া ক্রিকেট বোর্ড ডমিঙ্গোকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। সেবার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল নিয়ে বাংলাদেশ সফর করেন।
একই বছর ফ্র্যাঞ্চাইজি দল ওয়ারিয়র্সের কোচের দায়িত্ব নিয়ে ২০০৯-২০১০ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কোচের দায়িত্ব দেয়া হয় ডমিঙ্গোকে।
২০১১ সালে তৎকালীন দক্ষিণ আফ্রিকার নতুন কোচ গ্যারি কার্স্টেনের সহযোগী হিসেবে জাতীয় দলের সাথে কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে গ্যারি কার্স্টেন জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লে প্রোটিয়াদের হাল ধরেন ডমিঙ্গো। তার অধীনে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ বিশ্বকাপে দল যায় সেমিফাইনালে। সেসময় ডমিঙ্গোর কাজে সন্তুষ্ট হয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার সাথে ২ বছরের চুক্তি বৃদ্ধি করেন। ২০১৭ সালে ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিলে তাকে আবারো দায়িত্ব দেয়া হয় দক্ষিণ আফ্রিকা 'এ' দলের। সবশেষ টি-টোয়েন্টি গ্লোবাল লিগের দল প্রিটোরিয়া ম্যাভরিকের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো।
আসছে ২১ আগস্ট বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আবারো জাতীয় দলের সাথে সম্পৃক্ত হবেন এই প্রোটিয়া। আগামী ২ বছর তার হাতেই থাকছে বাংলাদেশ দলের দায়িত্ব। দেখার অপেক্ষা তার হাত ধরে কতটা সফলতা ধরা দেয়।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















